Homeঅনলাইন ডেস্কডা. দীপু মনির স্বামী ও জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নাওয়াজের জানাজা

ডা. দীপু মনির স্বামী ও জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নাওয়াজের জানাজা

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তৌফিক নাওয়াজের জানাজা ও দাফন বৃহস্পতিবার (২০ আগস্ট) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্বামীকে শেষবারের মতো দেখা এবং জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিতে কারাবন্দী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলের সময় নির্ধারণ করা হয়। বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নাওয়াজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। পরে বনানী কবরস্থানে তাঁর মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।

তৌফিক নাওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে আকস্মিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পেশাগত জীবনে তৌফিক নাওয়াজ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। এছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments