চাঁদপুরের শাহরাস্তি উপজেলা-এ নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন-এর সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
নবাগত ইউএনও মনিরা খাতুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হিল্লোল চাকমা, আশিকুর রহমান, আয়েত আলী ভুঁইয়া, সেলিম পাটোয়ারী লিটন, মো. আবুল কালাম, শেখ বেলায়েত হোসেন সেলিম, মো. ইকবাল হোসেন, আলী আজগর মিয়াজি, ডাঃ মো. মাকসুদ আলম, মো. শাহজাহান মিয়া, নিখিল চন্দ্র মজুমদার, মাওলানা মো. আবুল হাসান, আব্দুর রহিম, মো. জসিম উদ্দিন, পারভীন সুলতানা লাভলী এবং মঈনুল ইসলাম কাজলসহ আরও অনেকে।

সভায় বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন-এর জনবান্ধব উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান-এর শাহরাস্তি আগমন উপলক্ষে প্রশাসনিক কার্যক্রমে তাঁর দক্ষতা ও পরিশ্রমের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এ সময় বক্তারা নবাগত ইউএনও মনিরা খাতুনের নেতৃত্বে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে ইউএনও মনিরা খাতুন বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। উপজেলার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।