Homeঅর্থনীতিহাইমচরে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

হাইমচরে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

চাঁদপুরের হাইমচর উপজেলা-এ বিভিন্ন ইউনিয়নের দলবদ্ধ কৃষকদের মাঝে সরকারি সহায়তায় আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাইমচর উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে আধুনিক কৃষিযন্ত্র তুলে দেন শেখ ফরিদ আহমেদ মানিক। উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার-এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ভিত্তিক কৃষক দলের মাঝে ৫টি কম্বাইন হারভেস্টার, ২টি ভুট্টা মাড়াই মেশিন, ৬টি কীটনাশক স্প্রে মেশিন এবং ১টি সেচ মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও সময়োপযোগী করতে সরকার ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র সরবরাহ করছে। তিনি আশা প্রকাশ করেন, এসব যন্ত্রের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকরা কম সময় ও কম খরচে অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হবেন।

যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাহিদ আহমেদ, সোহেল রানা পাপ্পু, খলিলুর রহমান গাজী, আমিন উল্লাহ বেপারী, মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এবং জাহিদুল ইসলাম। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here