Homeসারাদেশইসলামি ব্যাংকে পাঁচ কার্যদিবসে ৩ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলন

ইসলামি ব্যাংকে পাঁচ কার্যদিবসে ৩ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলন

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতার মধ্যে মাত্র পাঁচ কার্যদিবসে গ্রাহকদের আমানত থেকে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বেশি উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলম দায়িত্ব নেওয়ার পর এই অর্থ উত্তোলনের প্রবণতা আরও বেড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্যাংক সূত্রে জানা যায়, ১ থেকে ৪ জুন পর্যন্ত চার কার্যদিবসেই প্রায় ২ হাজার ৫৭০ কোটি টাকা উত্তোলন করা হয়। পরবর্তী কার্যদিবসে আরও প্রায় ১ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়তে দেখা গেছে। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি জানান, ঋণ অনুমোদনের ক্ষেত্রেও কঠোর যাচাই-বাছাই অনুসরণ করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। কর্মকর্তারা বলছেন, ব্যাংকটি বর্তমানে এমন অবস্থায় নেই যে গ্রাহকদের অর্থ উত্তোলনের চাহিদা পূরণ করতে পারবে না। অন্যদিকে নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদে কর্মকর্তা ও গ্রাহকদের একটি অংশ বিক্ষোভ অব্যাহত রেখেছে। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে। সূত্রঃ The Business Standard

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments