Homeঅনলাইন ডেস্কমুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সংগঠক ও ৮ নম্বর সেক্টরের কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের এই কৃতী সন্তান ২০২০ সালের ৫ সেপ্টেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আবু ওসমান চৌধুরী ১৯৩৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ পাস করার পর ১৯৫৮ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৬৮ সালে মেজর পদে উন্নীত হন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরু হলে তিনি তৎকালীন চুয়াডাঙ্গায় ইস্ট পাকিস্তান রাইফেলসের চতুর্থ উইংয়ের দায়িত্বে ছিলেন। পরদিন তিনি বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরবর্তীতে তাঁকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৮ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়। ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ নেওয়ার সময় তিনি এক প্লাটুন সৈন্য নিয়ে গার্ড অব অনার প্রদান করেন।

স্বাধীনতার পর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ফরিদগঞ্জের মদনেরগাঁও গ্রামের মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments