Homeমতলব উত্তরচাঁদপুরে এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

চাঁদপুরে এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের জনগণের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজন রয়েছে। এ সময় তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন। সভায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। – ছবি ও সূত্রঃ চাঁদপুর কণ্ঠ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments