Homeঅনলাইন ডেস্কচাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, এবারের ঈদযাত্রায় নৌপথে যাত্রীসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। দেশের গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে সার্বক্ষণিক তদারকির ফলে যাত্রীরা নিরাপদ ও স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে তিনি উল্লেখ করেন।

রোববার সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বলেন, যাত্রীসেবার মান উন্নয়ন এবং ঘাটের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি জানান, চাঁদপুর আধুনিক নৌটার্মিনালের কিছু অংশের কাজ সম্পন্ন হলেও পরবর্তী সময়ে ঠিকাদারি জটিলতার কারণে অবশিষ্ট কাজ বন্ধ রয়েছে। দ্রুত নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে প্রকল্পের বাকি কাজ শেষ করা হবে এবং এতে চাঁদপুর নদীবন্দর তার ঐতিহ্য পুনরুদ্ধার করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, পন্টুন আধুনিকায়ন ও নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখতে সরকার কাজ করছে। পাশাপাশি আধুনিক ও উচ্চগতির নৌযান চালুর বিষয়েও পরিকল্পনা রয়েছে। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত চাঁদপুর লঞ্চ টার্মিনালের বিভিন্ন স্থাপনা দ্রুত মেরামতের নির্দেশও দেন তিনি।

বন্ধ হয়ে যাওয়া স্টিমার সার্ভিস পুনরায় চালুর সম্ভাবনা নিয়েও সরকার ভাবছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে শতবর্ষী স্টিমারগুলো মেরামত করে কাঙ্ক্ষিত সেবা পাওয়া সম্ভব হবে কিনা, সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে চাঁদপুরে পৌঁছালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments