Homeরাজধানীরাজধানীর আদ দিন মেডিকেল কলেজকে তিন লাখ টাকা জরিমানা

রাজধানীর আদ দিন মেডিকেল কলেজকে তিন লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক না থাকা এবং খাদ্য সংরক্ষণে অনিয়ম পাওয়ায় এই জরিমানা করা হয়।

রোববার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। প্রায় তিন ঘণ্টার পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

অভিযানে দেখা যায়, কয়েকটি ওয়ার্ডে ব্যবহৃত রেফ্রিজারেটরে তাপমাত্রা মিটার ছিল না। এছাড়া ক্যানটিনে লেবেলবিহীন খাদ্যসামগ্রী পাওয়া যায় এবং রান্নাঘরের পরিবেশও সন্তোষজনক ছিল না। পর্যাপ্ত আলো-বাতাসের অভাবও লক্ষ্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্প্রতি হাসপাতালটির ডেলিভারি পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিহ্নিত ত্রুটিগুলো দ্রুত সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে তারা আরও সতর্ক থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments